
জেএসএস’র তত্ত্বাবধানে পরিচালিত বেশ কিছু অনলাইন সাইটে সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের কল্পকাহিনী অবিরামভাবে প্রচার করে যাচ্ছে। সেনাবাহিনী নিয়ে তাদের এলার্জী এতোই তীব্র যে সরল পথে হেঁটে যাওয়া কোন সেনাসদস্য দেখলেই তাদের গাত্রদাহ শুরু হয়।

বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার প্রথম থেকেই মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল হিসাবে তারা সেনাবাহিনীর কার্যক্রমকে বিতর্কিত বা Defanc করার জন্য পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উপস্থিতিকে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে দেখাত। শান্তিচুক্তির পরও জেএসএস তাদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে পাহাড়ে ‘সেনাবিদ্বেষ’কে জিইয়ে রাখছে।

বাম ধারায় উজ্জীবিত জেএসএস অপপ্রচারের অন্যতম লক্ষ্যবস্তু হিসাবে সেনাবাহিনীকে সব সময় সব ফোরামে তুলে ধরে। ১৯৭৬’র পরবর্তি সময়ে পাহাড়ে বিদ্রোহ দমনে সেনাবাহিনী নিয়োজিত হলে দেশে চলমান সেনাশাসনের সাথে পার্বত্য পার্বত্য চট্টগ্রামের অভিযানকে চমৎকারভাবে মিশিয়ে দেয়। সমতলে সেনাশাসন ও পাহাড়ের সেনা অভিযানকে একই তুলিতে চিত্রিত করতে সদা সচেষ্ট থাকতো।

দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোতে পাহাড়ী ছাত্র পরিষদসহ নানান নামের সংগঠনগুলো সফলভাবে অনুপ্রবেশ করে। সেনাশাসন অবসানে সমতলের বাম রাজনৈতিক বা প্রধান রাজনৈতিক দলের সামরিক শাসন বিরোধীর কর্মসূচির আড়ালে নিজেদের দাবিগুলো তুলে ধরার সুযোগ নিতো। বাম ছাত্র সংগঠন বা প্রধান বিরোধী দলের কর্মসূচির সাথে যুগপৎ কর্মসূচি দিয়ে তারাও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতো।

‘৯০-র পর গণতান্ত্রিক ধারার রাজনীতির সূচনা হলে পাহাড়ী ছাত্র সংগঠনসহ সকল সামাজিক সংগঠন প্রকাশ্যে
সশস্ত্র সংগঠনের মুখপাত্র হিসাবে কাজ করতে থাকে। পাহাড়ে সংগঠিত যে কোনো ঘটনা বা দুর্ঘটনাকে তারা
তাদের অনুকূলে নিতে খুবই তৎপর থাকতো।
সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন হিসাবে আভিযানিক কর্মকাণ্ডে বেশি মনোযোগী হওয়ার কারণে মিডিয়াওয়ারে সব সময়ই পিছিয়ে ছিল। যে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানে যেহেতু সরকারের আমলাতান্ত্রিক ধারাগুলো পার হতে হয়, তাই পাহাড়ে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া কোন ঘটনার সঠিক বিশ্বাসযোগ্য সংবাদ ও বিশ্লেষণ যোগাড় করতে যে সময় ব্যয়িত হতো তার পূর্বেই একটি একপেশে সংবাদ (পাহাড়ী বা লোকাল ভার্সন) জাতীয় গণমাধ্যমে মোটামুটি বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলতো। বিলম্বে প্রাপ্ত সঠিক তথ্য ইতিপূর্বে প্রচারিতত তথ্যের বিভ্রান্তিকে অতিক্রম করে ড্যামেজ কন্ট্রোল আর হতো না। পার্বত্য চট্টগ্রামে সঠিক তথ্য সংগ্রহে বাঁধাগুলো নিম্নরূপ:
ক. দীর্ঘদিন সেনাশাসন বলবৎ থাকায় সংবাদকর্মীদের সাথে মিলিটারীর মনস্তাত্ত্বিক দূরত্ব।
খ. পার্বত্য চট্টগ্রামে অবাধ চলাচলের উপর বিধি নিষেধ।
গ. তথ্য প্রবাহে বিধি নিষেধ।
ঘ. গণমাধ্যমের কর্মীদের উপর পাহাড়ী (জেএসএস) নেতৃবৃন্দের প্রভাব এবং গণমাধ্যমে অধিকহারে পাহাড়ী সংগঠনের কর্মীদের নিয়োগ।
দুই দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতের খুব কম খবর জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার সুযোগ পেয়েছে। পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত যে কোনো ধরনের সংবাদকেই তখনকার সামরিক শাসক ব্যক্তিগণ তাদের বৈধতার প্রতি এক ধরনের চ্যালেঞ্জ মনে করতো। সামরিক শাসকরা সবসময়ই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বৈধতা প্রাপ্তিতে সচেষ্ট থাকতো এর মাঝে পাহাড়ের সংঘাত তাদের বৈধতা অর্জন বা সক্ষমতার প্রতি একটি চ্যালেঞ্জ মনে করতো।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামরিক সরকারকে অধিকতর চাপে রাখার জন্য পাহাড়ী তৎপরতাকে প্রকাশ্যে কোন নিন্দা করতো না। অতএব স্বাধীনতার পরবর্তী সময়ের পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা সশস্ত্র সংগ্রামকে Crying Baby of Military অথবা সেনাসৃষ্ট একটি সামরিক সমস্যা বলেই মনে করতো। রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করতো তারা ক্ষমতায় এলে তারাই সমস্যার সম
