রাঙামাটিতে পিসিসিপির বৃক্ষ রোপন কর্মসূচি।

0

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল থেকে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সামনে থেকে বৃক্ষ রোপন করে পৌর এলাকার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।

এসময়ে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উদ্বোধক মো: হাবীব আজম বলেন, এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহনের জন্য প্রথমেই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদকে ধন্যবাদ। বৃক্ষরোপণ কর্মসূচি ব্যক্তিগত লাভের জন্য নয়, এটা আমাদের সবার উপকারের জন্য করা হয়েছে। সমাজের সবাইকে বিশেষ করে তরুণদের এভাবেই ভালো কাজে এগিয়ে আসতে হবে।

তাজুল ইসলাম বলেন, এখন সবাই গাছ কেটে সাবার করে ফেলছে। তাই আমাদের নানা সমস্যায় পরতে হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অতি গরমে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। তাই বেশি করে গাছ লাগাতে হবে, খালি স্থান রাখা যাবে না। আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে, পুরো রাঙামাটি জেলায় আমরা বৃক্ষরোপণ করে যাবো।

আলমগীর হোসেন বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গঠনে সহায়ক হবে না, বরং এটি একটি সবুজ আন্দোলনের প্রতীক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা জাগিয়ে তুলবে।

আগের পোস্টপার্বত্য চট্টগ্রামে আরও সেনা মোতায়েন চান বাহিনীর সাবেক কর্মকর্তারা।
পরের পোস্টউপজাতীয় শাসন বাতিল করে একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার দাবি সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন