বাংলাদেশকে “ভাঙাদেশ” বললেন ইউপিডিএফ ব্লগার ও বুদ্ধিজীবি প্রজ্ঞা তাপস চাকমা।

0
  • বাংলাদেশকে “ভাঙাদেশ” বলে উল্লেখ করে নাগরিকত্ব প্রত্যাহারের দাবি করেছেন ইউপিডিএফের স্বঘোষিত বুদ্ধিজীবি ও নেতা প্রজ্ঞা তাপস চাকমা, যিনি আন্তর্জাতিকভাবে প্রবাসী উপজাতিদের মধ্যে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সক্রিয় ব্লগার-লেখক ও কূটনীতিক হিসেবে পরিচিত।

আজ সোমবার (২০ অক্টোবর) ২০২৫ খ্রি. সকালে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে PT Chakma একটি স্ট্যাটাস প্রদান করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন,
“আজকে ভাঙাদেশের এক চলচ্চিত্র নায়িকাকে দেখেছি। মরিচ কিনতে আমাকে এক কিলোমিটার দূরে থাকা চাইনিজ সুপারমার্কেট পর্যন্ত যেতে হয়। আমার চার প্যাকেট মুরিচ দেখে ওই নায়িকা বলছিলেন—এই মানুষটি আমার মতো ঝাল ছাড়া খেতে পারে না, ১০০% সত্যি। পরে আমার এত হাসি আসছিল—তাড়াহুড়ো করে বেড়িয়ে এসেছিলাম।”

ফেসবুক একাউন্ট ও ফেসবুক স্ট্যাটাস প্রজ্ঞা তাপস চাকমা

স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় PT কে বলা হয়, আপনি কিছু বাংলা কথা বললে তাদের অবাক করতে পারতেন। জবাবে PT বলেন, “ভাঙাদেশের লোকদের থেকে দূরে থাকতে হয়, সুযোগ পেলে কুপাই তার জন্য।”

প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি বহু আগে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছি। আমি একজন গর্বিত ভারতীয়।”

অন্য প্রশ্নে, যেটি ছিল ইউপিডিএফের প্রতি তার সমর্থন ও বাংলাদেশে ফিরতে ইচ্ছা সম্পর্কে, তার কোনো উত্তর পাওয়া যায়নি।

প্রজ্ঞা তাপস চাকমা প্রকাশ (PT Chakma) ছিলেন রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তেলোন কার্বারী পাড়ার বাসিন্দা। তার পিতার নাম গুনো চাকমা। তিনি খাগড়াছড়ি দীঘিনালা বড়আদম গ্রামের রুপসী চাকমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এর আগে তিনি ঢাকায় সাভার বৌদ্ধ বিহারে শ্রমণ হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ধর্মীয় লেবাসে বাংলাদেশ ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। ভারতের মিজোরাম, কলকাতা ও বুদ্ধগয়া অঞ্চলে আংশিক সময় অবস্থান করেন এবং নয়াদিল্লিতে বৌদ্ধ ধর্মীয় গুরু লোকজ্যোতি ভিক্ষুর আশ্রয় নেন। পরে তিনি পাসপোর্ট ভিসার মাধ্যমে দুবাই এবং এরপর কানাডায় পাড়ি জমান। যদিও কথিত আজে জাল কাগজপত্র তৈরি করে তিনি ভারতীয় নাগরিক হন।

কানাডায় PT ইউপিডিএফ প্রসিত বিকাশ গ্রুপের আন্তর্জাতিক ব্লগার হিসেবে সক্রিয়। কানাডাসহ বিভিন্ন দেশে প্রবাসী উপজাতিদের মধ্যে ইউপিডিএফের কার্যক্রম চালাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভূমিকা রাখেন। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠনে যুক্ত থেকে ইউপিডিএফের জন্য কূটনৈতিক লড়াই করেন। জানা গেছে, তার কানাডায় উপার্জিত অর্থ ইউপিডিএফের আন্তর্জাতিক কনফারেন্স, জনবল ও জনসমর্থন আদায়ে ব্যয় করা হয়।

প্রজ্ঞা তাপস নিজেকে ইউপিডিএফের একজন বুদ্ধিজীবি ও পরামর্শক পর্যায়ে বিবেচনা করেন। এছাড়াও কথিত আছে, গত ৭ মার্চ ২০২৫ সালে জেনেভায় মি. বোধিমিত্র চাকমা এবং সুইজারল্যান্ডে প্রবাসী মি. সঞ্চয় চাকমার মধ্যে একটি গোপন বৈঠকে ‘CHT Defence Force (CHTDF)’ নামে একটি নতুন সশস্ত্র সংগঠন গঠন করা হয়েছে। এতে দক্ষিণ কোরিয়ার মি. রনেল চাকমা, আমেরিকার মি. পেরিস চাকমা এবং কানাডার PT চাকমাসহ ইউপিডিএফ (প্রসিত) দলের কয়েকজন মধ্যম সারির নেতাকর্মী যুক্ত রয়েছেন। তারা এই গোপন সশস্ত্র সংগঠন পরিচালনা করছেন।

PT প্রায়শ্চই নিজের ফেসবুকে বাঙালি, সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট লেখালেখি করেন। এবং পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) এর বিরুদ্ধেও লেখালেখি করেন।

PT কে জেএসএস সমর্থিত ব্লগার- লেখকরা দানবাক্স চোর হিসেবে সবসময় ডাকেন। তাকে প্রথমে এই নামে ডাকেন, জেএসএস এর স্বঘোষিত সহ-সভাপতি এবং জুম্মল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী ভাগ্য চাকমা ওরফে করুনালংকার ভিক্ষু। জন্মসূত্রে তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। পরবর্তীতে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করে নয়াদিল্লির রাজকোটে বসবাস শুরু করেন।

PT চাকমার ফেসবুক স্ট্যাটাস এবং তার নাগরিকত্ব প্রত্যাহারের দাবি রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে বিতর্কিত প্রেক্ষাপট সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের নাগরিকত্ব কেউ চাইলে তা ত্যাগ করা তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে যে দেশে তার জন্মভূমি, পিতা-মাতা ও স্ত্রী–সন্তান রয়েছে, সেই দেশকে নিয়ে এমন মন্তব্য সুস্থ মানুষের কাজ হতে পারে না। উগ্র উপজাতিদের মধ্যে একটি অংশ অজ্ঞ এবং বিশ্বাসঘাতক; PT-এর মন্তব্য সেই প্রেক্ষাপটেরই বহিঃপ্রকাশ।

এক প্রশ্নের জবাবে এ বিষয়ে ইউপিডিএফের একজন শীর্ষ নেতা জানিয়েছেন, “এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য। ইউপিডিএফ এমন বক্তব্য সমর্থন করে না এবং সে ইউপিডিএফ এর কোনো দায়িত্বশীল কেউ নয়।”

আগের পোস্টপার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরকারী আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা।
পরের পোস্টবাঘাইছড়িতে জেএসএস এর হামলা: বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, এলাকায় আতঙ্ক।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন