রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ি রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে লালছড়ি এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত মূলদল) এর পক্ষে চাঁদা আদায়কালে এক চাঁদাবাজকে সেনাবাহিনীর বাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় ক্ষুব্ধ জনতা।
থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২২ অক্টোবর) বাটনতলী স্থানীয় অধিবাসী মো. জাহাঙ্গীরের কচুক্ষেতে ফসল তোলার সময় চাঁদা দাবি করে। পরে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে চাঁদা আনতে গেলে স্থানীয় ক্ষুব্ধ জনতা সংঘবদ্ধ হইয়ে আটক করে। নিকটস্থ স্থানীয় বাটনাতলীতে অবস্থিত একটি আর্মি ক্যাম্পে সোর্পদ করে। পরে সেখান থেকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।
এদিকে বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিয়ন চাকমা ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আটককৃত বাত্যা রাম চাকমা রামগড় উপজেলার মরা কয়লা গ্রামের দম কমর চাকমার ছেলে। আটককৃত চাঁদাবাজ ইউপিডিএফ এর চাঁদা কালেক্টর বলে জানিয়েছে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, চাঁদাবাজির সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে তুলে দেয়। সেখান হতে পুলিশ কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হচ্ছে।



