পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক।

0

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

বিজিবির সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর একটি বিশেষ টহল দল হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর (বর্গ-৯২৭৫) এলাকা থেকে ৬৫.৭৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।

বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউপিডিএফ অবৈধভাবে কাঠ পাচারে জড়িত ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। তাদের এই চাঁদাবাজির ফলে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
এদিকে অবৈধ কাঠ পাচারের কারণে রাষ্ট্র তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নির্বিচারে বৃক্ষনিধনের কারণে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ভয়াবহভাবে নষ্ট হচ্ছে।

আগের পোস্টগুইমারার ভিডিপি সদস্যদের শিম চাষে সফলতা: স্বনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন।
পরের পোস্টলক্ষ্মীছড়িতে অস্ত্রের ঝনঝনানি; সেনা উপস্থিতির অপরিহার্যতা: রিকো চাকমা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন