খাগড়াছড়িতে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ ইউপিডিএফ কালেক্টর গ্রেফতার।

0

খাগড়াছড়ি জেলার দুর্গম পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী আজ একটি বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পরিচালিত এ অভিযানে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র টোল কালেক্টর মিলন ত্রিপুরা আটক হয়।

অভিযানটি পরিচালিত হয় সোমবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে। সেনাবাহিনীর অভিযানকারী দল প্রথমে মরাটিলা এলাকার একটি গোপন আস্তানা চারদিক থেকে ঘিরে ফেলে। পরবর্তীতে এলাকাটি চিরুনি তল্লাশি চালালে মিলন ত্রিপুরার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড অ্যামোনিশন, এবং চাঁদা আদায়ের রশিদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলন ত্রিপুরা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ওপর চাঁদার নামে আর্থিক নিপীড়ন চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।

এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা জানান, “পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের জীবনযাপন নিরাপদ করা, অবৈধ অস্ত্রধারী গোষ্ঠীর চাঁদাবাজি বন্ধ করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো চাঁদাবাজি ও ভয়ভীতি সৃষ্টি করে আসছে। সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে এসব কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রা ফিরিয়ে আনছে স্বাভাবিক ছন্দে।

আগের পোস্টকাউখালীর দুর্গম পাহাড়ি এলাকায় সেনাদের চিকিৎসা সেবা: ইউপিডিএফের বাধা সত্ত্বেও মানবিক কার্যক্রম সম্পন্ন।
পরের পোস্টপার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ: একক রাষ্ট্রে দ্বৈত কাঠামো!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন