পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানাইজেশনের প্রভাব: উপজাতি ধর্ম-সংস্কৃতির নীরব বিলুপ্তির পথে।

0

পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের এই সবুজ পাহাড়ি অঞ্চল, একসময় ছিল বাঙালি ও নৃগোষ্ঠী বা উপজাতিদের স্বর্ণযুগের কেন্দ্র। চাকমা, মারমা, তংচঙ্গ্যা, ত্রিপুরা, কুকিভুক্ত এই জাতিগুলোর মধ্যে বৌদ্ধধর্ম ছিল প্রধান, যখন ত্রিপুরাদের হিন্দু ধর্ম এবং অনেকের প্রকৃতি পূজা। এই অঞ্চলের সংস্কৃতি ছিল সমৃদ্ধ, যেখানে পাহাড়ের ঝর্ণা, বন্য প্রাণী এবং ঐতিহ্যবাহী উৎসব মিলেমিশে এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তুলত। কিন্তু সময়ের সাথে সাথে এই ছবি বদলে গেছে। খ্রিস্টান মিশনারিদের প্রলোভন, উন্নত জীবন, শিক্ষা, চিকিত্সা এবং অর্থের প্রতিশ্রুতি এই সহজসরল উপজাতিদের স্বধর্ম থেকে দূরে সরিয়ে নিয়েছে। এটি কোনো সাধারণ ধর্মান্তরণ নয়, এটি ‘খ্রিস্টানাইজেশন’, যা উপজাতি জনগোষ্ঠীর ধর্ম, সংস্কৃতি এবং পরিচয়কে ধীরে ধীরে বিলুপ্ত করার একটি কৌশলগত প্রক্রিয়া।

আজকের ব্লগে আমি এই খ্রিস্টানাইজেশনের বাস্তব চিত্র তুলে ধরব। আমরা কথা বলব না পুরো পার্বত্য চট্টগ্রামের ধর্মপ্রচারের বিস্তারিত ইতিহাস নিয়ে, বরং ফোকাস করব খাগড়াছড়ি জেলার একটি নির্দিষ্ট উদাহরণে; বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের জেলা শাখা কমিটির সদস্যদের নাম এবং পানছড়ি উপজেলায় খ্রিস্টান চার্চের পরিসংখ্যানে। এই তথ্যগুলো দেখলে স্পষ্ট হবে কীভাবে দারিদ্র্য এবং সামাজিক অসহায়ত্বের সুযোগ নেয়া হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ, এই বাস্তবতা কীভাবে আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বামপন্থী দল ধারণা যে, পাহাড়ে উপজাতিদের ইসলামে ধর্মান্তরিত করা হচ্ছে! কিন্তু প্রকৃত চিত্র ভিন্ন। উপজাতি সংগঠনগুলোর ব্যক্তিস্বার্থ এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস এই প্রকৃত চিত্রকে আড়াল করে রেখেছে।

খাগড়াছড়ি জেলা শাখা কমিটি, উপজাতি নামের ছদ্মবেশে খ্রিস্টান নেতৃত্ব:

গত ২৭ অক্টোবর ২০২৫ সাল থেকে ২০২৮ সালের ২৬ অক্টোবর পর্যন্ত গঠিত বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা শাখা কমিটির তালিকা দেখুন। এটি মিলনপুর, খাগড়াছড়ি সদরে অবস্থিত এবং অনুমোদন দিয়েছেন আলবার্ট পি. কোস্টা। কমিটিতে ৩১ জন সদস্য, যাদের সবার নামই উপজাতি জাতিগোষ্ঠীর: চাকমা, ত্রিপুরা, মারমা ইত্যাদি। এটি একটি চিন্তার খোরাক: কীভাবে এই স্থানীয় নামগুলো খ্রিস্টান সংগঠনের নেতৃত্বে রূপ নিয়েছে?

তালিকা নিম্নরূপ:

১. মার্টিন সুনী ত্রিপুরা — সভাপতি
২. নীল পদ্ম চাকমা — সিনিয়র সহ-সভাপতি
৩. হেমকর ত্রিপুরা — সহ-সভাপতি
৪. লিটন চাকমা — সহ-সভাপতি
৫. সুনীল বরন চাকমা — সহ-সভাপতি
৬. বীর মোহন ত্রিপুরা — সহ-সভাপতি
৭. আত্মা রূপ চাকমা — সাধারণ সম্পাদক
৮. ডিন শরৎ বাবু ত্রিপুরা — সহ-সাধারণ সম্পাদক
৯. কিরণ উদয় চাকমা — সহ-সাধারণ সম্পাদক
১০. রিভার্স ত্রিপুরা — অর্থ সম্পাদক
১১. জেপিয়ন ত্রিপুরা — সহ-অর্থ সম্পাদক
১২. বরণ ত্রিপুরা — সাংগঠনিক সম্পাদক
১৩. কমেন্দ্র লাল ত্রিপুরা — সহ-সাংগঠনিক সম্পাদক
১৪. সমিরন চাকমা — দপ্তর সম্পাদক
১৫. কালিদাস ত্রিপুরা — সহ-দপ্তর সম্পাদক
১৬. মঙ্গল চাকমা — আইন বিষয়ক সম্পাদক
১৭. সুবিশ ত্রিপুরা — যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক
১৮. রিতা ত্রিপুরা — মহিলা বিষয়ক সম্পাদক
১৯. শিমোন ত্রিপুরা — ধর্ম বিষয়ক সম্পাদক
২০. রতন মণি চাকমা — সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
২১. হৃদয় চাকমা — প্রচার ও প্রকাশনা সম্পাদক
২২. দ্বিজেন দেববর্মা — সদস্য
২৩. রাজু মারমা — সদস্য
২৪. নির্মলা ত্রিপুরা — সদস্য
২৫. ধনপতি ত্রিপুরা — সদস্য
২৬. বেবিতোষ ত্রিপুরা — সদস্য
২৭. দয়ানন্দ ত্রিপুরা — সদস্য
২৮. বিশ্ব ত্রিপুরা — সদস্য
২৯. পরেন জয় ত্রিপুরা — সদস্য
৩০. অর্পণ ত্রিপুরা — সদস্য
৩১. রিটন জয় ত্রিপুরা — সদস্য

চাকমা, ত্রিপুরা জনগোষ্ঠী খ্রিস্ট ধর্মে দীক্ষিত

এই তালিকা থেকে স্পষ্ট যে, ত্রিপুরা এবং চাকমা নামের সদস্যরা অধিকাংশ। এরা একসময় বৌদ্ধ বা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু এখন খ্রিস্টান সংগঠনের মূল চালিকাশক্তি। এটি প্রমাণ করে কীভাবে ধর্মান্তরণ শুধু ব্যক্তিগত নয়, সাংগঠনিক স্তরে ছড়িয়ে পড়ছে। সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ, যুব, মহিলা, ধর্ম এবং সাংস্কৃতিক বিষয়ক পদগুলোতে উপজাতি নামের উপস্থিতি দেখলে বোঝা যায়, স্থানীয় সংস্কৃতিকে খ্রিস্টান ফ্রেমওয়ার্কে মিশিয়ে দেওয়া হচ্ছে।

পানছড়ি উপজেলায় ৩০টি চার্চের বিস্ময়কর তথ্য:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা একটি ছোট অঞ্চল, ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী পানছড়ি উপজেলার জনসংখ্যা মাত্র ৬৮,৬৭৮ জন কিন্তু এখানে মুসলিম সম্প্রদায়ের মসজিদের সংখ্যা ৩২টি অথচ খ্রিস্টান চার্চের সংখ্যা ৩০টি, যা একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান।

চার্চের তালিকা দেখুন:

১. হরিগোপাল পাড়া ব্যাপটিস্ট চার্চ — নাম লোগাং
২. শামুকরাই পাড়া ভেলিভার্স চার্চ — চেঙ্গী
৩. প্রেসবিটেরিয়ান চার্চ ইন বাংলাদেশ — চেঙ্গী
৪. করলা মহোন পাড়া সিএফআই চার্চ — চেঙ্গী
৫. জগৎ সেন পাড়া সিএফআই চার্চ — চেঙ্গী
৬. কেষ্টমনি পাড়া ব্যাপটিস্ট চার্চ — পানছড়ি
৭. তাবিদা পাড়া চার্চ — পানছড়ি
৮. দুঃখীরাম পাড়া বিলিভার্স চার্চ — লতিবান
৯. শুকনাছড়ি পরান্যা পাড়া ব্যাপটিস্ট চার্চ — লতিবান
১০. বায়ু পাড়া বিলিভার্স চার্চ — লতিবান
১১. ছোট পানছড়ি ব্যাপটিস্ট চার্চ — উল্টাছড়ি
১২. শুকনাছড়ি সিয়োন চার্চ — লতিবান
১৩. কিনা মনি পাড়া প্রেসবিটেরিয়ান চার্চ — চেঙ্গী
১৪. সিংচা পাড়া এসডিএ চার্চ — লতিবান
১৫. গোজেন বাইবেল চার্চ — উল্টাছড়ি
১৬. লতিবান প্রেসবিটেরিয়ান চার্চ — লতিবান
১৭. নবীন চন্দ্র কাবারী পাড়া চাকমা ব্যাপটিস্ট চার্চ — লতিবান
১৮. পুজগাং ব্যাপটিস্ট চার্চ — পানছড়ি
১৯. কানুনগো পাড়া ই.আর.পি.সি চার্চ — পানছড়ি
২০. পূর্ব নালকাটা গ্রেস ব্যাপটিস্ট চার্চ — লতিবান
২১. লতিবান জমিন ধন কাবারী পাড়া সিএফআই চার্চ — লতিবান
২২. বাগান পাড়া ব্যাপটিস্ট চার্চ — লতিবান
২৩. মোগলী মোহন পাড়া ব্যাপটিস্ট চার্চ — লতিবান
২৪. বাউরা পাড়া জি.বি.বি চার্চ — উল্টাছড়ি
২৫. আনকছড়া খ্রিস্টান ফ্রিডম চার্চ — লতিবান
২৬. কারিগড় পাড়া বিলিভার্স চার্চ — লতিবান
২৭. হেডম্যান পাড়া খ্রিস্টান রিভাইভাল চার্চ — লতিবান
২৮. ইস্টার্ন বিলিভার্স চার্চ — লতিবান
২৯. ছোট বাড়ী পাড়া নিউ লাইফ চার্চ — লতিবান
৩০. ইভানজেলিক্যাল রিফর্মড প্রেসবিটেরিয়ান চার্চ — লতিবান

পানছড়ি উপজেলায় ৩০ টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান

এই ৩০টি চার্চের মধ্যে অধিকাংশ লতিবান এলাকায়, যা উপজাতি জনবহুল। ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, বিলিভার্স, বিভিন্ন সম্প্রদায়ের চার্চ এখানে ছড়িয়ে-ছিটিয়ে। এটি শুধু সংখ্যা নয়, এটি একটি নেটওয়ার্ক যা ধর্মান্তরণকে ত্বরান্বিত করছে। যদি একটি উপজেলায় এমন হয়, তাহলে বান্দরবান বা রাঙামাটির মতো জেলায় চিত্র আরও ভয়াবহ।

পরিসংখ্যানের কঠোর সত্য, ধর্মান্তরণের অসমতুল্যতা:

বিগত দুই দশকে এই খ্রিস্টানাইজেশনের চিত্র স্পষ্ট। দৈনিক জনকণ্ঠের ২৪ এপ্রিল ২০২১ সংখ্যায় প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৪,৩৪৪ জন উপজাতি নাগরিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, যেখানে ইসলামে মাত্র ৪৫০ জন এবং হিন্দুতে ৭৬ জন। স্থানীয় সূত্র বলছেন, বাস্তবে খ্রিস্টান ধর্মান্তরণ আরও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১৯৯১ এবং ২০১১ সালের আদমশুমারি তুলনা করলে: ১৯৯১-এ মোট জনসংখ্যা ৯৭৪,৪৪৫, মুসলিম ৪৪.১২% (৪২৯,৯৫৪); ২০১১-এ ১,৫৯৮,২৩১, মুসলিম ৪২.৬০% (৬৮০,৮১০)—মুসলিম শতাংশ কমেছে ২%। খ্রিস্টান? ১৯৯১-এ ২২,২০৬ থেকে ২০১১-এ ৫২,০৬৬—১৩৪.৪৭% বৃদ্ধি। ২০২২ সালের তথ্যে খ্রিস্টান সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে।

গির্জার বিস্তারও চাঞ্চল্যকর। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে ২৭৪টি গির্জা; ২০২২-এ ৬৬৪টি। বৌদ্ধ কিয়াং ১,১১৯ থেকে ১,৬৬০ এবং হিন্দু মন্দির ২৭০ থেকে ৪৪৬ কিন্তু জনসংখ্যার অনুপাতে খ্রিস্টান অবকাঠামোর বৃদ্ধি অস্বাভাবিক দ্রুত।

এনজিওর ছদ্মবেশে মিশনারি কার্যক্রম, সরকারি তদারকির অভাব:

এই ধর্মান্তরণের পিছনে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা অস্বীকার্য। এনজিওর ছদ্মবেশে তারা ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সাহায্যের নামে কাজ করে। সরকারি তদারকির অভাবে এটি দিনদিন বাড়ছে। উপজাতিদের দারিদ্র্যকে সুযোগ করে এই প্রক্রিয়া চলছে, যা শুধু ধর্ম নয়, সাংস্কৃতিক পরিচয়কেও হুমকির মুখে ফেলছে।

স্থানীয়দের সচেতনতার আহ্বান:

পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানাইজেশন একটি নীরব যুদ্ধ, যা উপজাতি জনগোষ্ঠীকে সংখ্যাগরিষ্ঠ করে তুলবে। কিন্তু আমাদের সমাজের ভুল ধারণা: ইসলামী ধর্মান্তরণের গুজব, এই বাস্তবতাকে আড়াল করছে। এখন সময় সত্য তথ্য ছড়ানোর, সরকারকে সতর্ক করার। উপজাতি ভাই-বোনেরা যেন তাদের ঐতিহ্য হারায় না, সেজন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে।

আগের পোস্টপার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ: একক রাষ্ট্রে দ্বৈত কাঠামো!
পরের পোস্টত্রিপুরা রাজার গ্রেটার তিপ্রাল্যান্ড স্বপ্ন: পার্বত্যাঞ্চলসহ ১১ জেলা গিলে খাওয়ার আগ্রাসী ষড়যন্ত্র!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন