কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি নারী খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ।

0

কাউখালী প্রতিনিধি

রাঙামাটি জেলার কাউখালীতে আজ সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙামাটি সদর জোনের উদ্যোগে পাহাড়ি নারী খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। কাউখালী উপজেলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ক্যাপ্টেন সাকিব হাসান শাওন ১৫ জন পাহাড়ি খেলোয়াড়কে বুট (জুতা) প্রদান করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ আরজ আলী, কাউখালী থানার অফির্সাস ইনচার্জ সাইফুল রহমান সোহাগ, ‘কাউখালি সুইহ্লামং মারমা একাডেমি’র খেলোয়াড় ও তাদের সভাপতি সুইহ্লামং মারমা, পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্থানীয়রা ও খেলোয়াড়দের অভিমত, সেনাবাহিনীর এ উদ্যোগে কিশোর-কিশোদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বৃদ্ধি পাবে; বিনোদন ও খেলাধুলার প্রসারও নিশ্চিত হবে। বুট পেয়ে খেলোয়াড়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এধরনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আজ তারুণ্য উৎসবের সমাপনী দিনে কাউখালী উপজেলা মাঠে ঘাগড়া বনাম কাউখালী যৌথ সেপাক টাকরো খেলার প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা দর্শকপ্রিয় হয়ে ওঠে।

 

আগের পোস্টদীঘিনালার পাহাড়ে বৌদ্ধ বিহারের নামে বাঙালিদের ভূমি দখল চলছে।
পরের পোস্টকোটা বিতর্ক: মেধা না অগ্রাধিকার, কোন পথে যাবে পার্বত্য জেলা পরিষদ?

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন