মাটিরাঙ্গাতে সেনাবাহিনীর বিশেষ অভিযান ইউপিডিএফ সহকারী কালেক্টর গ্রেফতার।

0

অদ্য শনিবার (২৯ নভেম্বর) ২০২৫) খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোন কর্তৃক এক বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর সহকারী কালেক্টর গ্রেফতার হয়েছেন।

মাটিরাঙ্গা জোনের একটি টহলদল দুপুর ১২ ঘটিকায় মাটিরাঙ্গা জোনের আওতাধীন রসুলপুর রাবার বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইউপিডিএফ (মূল) এর সহকারী কালেক্টর রিপন ত্রিপুরাকে ১টি ওয়াকিটকি, ২টি মোবাইল ফোন, ১টি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ৪০০ টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিপন ত্রিপুরাকে বিকাল ৩ ঘটিকার দিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, রিপন ত্রিপুরার বিরুদ্ধে মামলা প্রস্তুতির কাজ চলছে।

আগের পোস্টরাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ
পরের পোস্টপার্বত্য চুক্তির পরও পাহাড়ে অবৈধ অস্ত্র, খুন-গুম ও অশান্তি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন