রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ পুরোহিত-সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

0

অদ্য মঙ্গলবার, ২ ডিসেম্বর, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি সদর জোন কর্তৃক দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রাঙামাটি সদর জোনের অধীনস্থ আসাম বস্তি এলাকায় হিন্দু ধর্মীয় ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এই মানবিক উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি উপস্থিত দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে মোট ৫৫টি কম্বল বিতরণ করেন। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া প্রদান করে জোন কমান্ডারকে সাদর অভ্যর্থনা জানান। এসময় জোন কমান্ডার বলেন, “সেনাবাহিনীর এ উদ্যোগ পাহাড়ে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে জনকল্যাণমূলক এ কার্যক্রম স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।”

উপস্থিত শীতবস্ত্র পেয়ে দুঃস্থরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাহাড়ে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

 

আগের পোস্টপার্বত্য শান্তিচুক্তি; আঞ্চলিক রাজনীতির বিভাজন ও ক্ষমতার লড়াই।
পরের পোস্টপাহাড়ের রাজনৈতিক অঙ্গনে তপ্ত উত্তাপ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন