দুর্গম পাহাড় থেকে হেলিকপ্টারে গুরুতর অসুস্থ পাহাড়ি নারীকে সিএমএইচে নিল সেনাবাহিনী

0

পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিজেদের সশস্ত্র তৎপরতা টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরে পাহাড় থেকে সেনা প্রত্যাহারের দাবি তুলে আসছে। অথচ বাস্তবতা হলো: দুর্গম পাহাড়ি জনপদে এখনো সেনাবাহিনীর কোনো বিকল্প তৈরি হয়নি। বিপদের মুহূর্তে পাহাড়ি জনগোষ্ঠীর একমাত্র ভরসা হিসেবে সেনাবাহিনীই সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে “অধিকার রক্ষার” নামে চাঁদাবাজি ও ভয়ভীতি সৃষ্টিকারী সশস্ত্র গোষ্ঠীগুলো সংকটময় সময়ে নিজেদের স্বজাতির পাশে দাঁড়ায় না। দিনশেষে যে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলে, সেই সেনাবাহিনীই পাহাড়ের মানুষের প্রয়োজনে জীবনরক্ষাকারী ভূমিকা পালন করে, এটাই তাদের মানবিকতা ও দেশপ্রেমের প্রকৃত পরিচয়। এমনই এক উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সীমান্তসংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খ্রি., রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী মাইনদারছড়া মুখ পাড়ায় বিশেষ অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চালায়।

এই মানবিক সেবামূলক ক্যাম্পেইনে স্থানীয় জুমচাষী সাগা তংচংগার স্ত্রী সিনাবি তংচংগা (৬০) গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে আসেন। কিডনি ও পেটের জটিল সমস্যায় ভুগতে থাকা এই পাহাড়ি নারী প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, দুর্গম এলাকায় তার উন্নত চিকিৎসা সম্ভব ছিল না।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আর্মি এভিয়েশন-এর হেলিকপ্টার প্রস্তুত করে। অতি দ্রুততার সাথে তাকে মাইনদারছড়া মুখ পাড়া থেকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের চলমান অভিযান কেবলমাত্র সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে—পাহাড়ের সাধারণ মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়। বরং পাহাড়ের প্রতিটি মানুষের নিরাপত্তা, সেবা, শান্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

দুর্গম পাহাড়ি জনপদে এই ধরনের জীবনরক্ষাকারী উদ্যোগ সেনাবাহিনীর মানবিক চেতনার উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

 

আগের পোস্টপ্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে দীঘিনালা জোনের সেনাবাহিনী।
পরের পোস্টবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন