রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অবৈধভাবে সংরক্ষিত বিপুল পরিমাণ গোল সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা জোনের ২৭ বিজিবি।
গত ৮ ডিসেম্বর মারিশ্যা মোস্তফা কলোনী এলাকায় জোন কমান্ডারের নির্দেশনা অনুযায়ী হাবিলদার আমান উল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এতে টহল দলটি পরিত্যক্ত ৩৮.৩১ ঘনফুট গোল সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কাঠের সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৯৫ হাজার ৭৭৫ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, বলেন—দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা বাড়িয়ে দিয়েছে, তবে বিজিবি সব ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অভিযানকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং এ অঞ্চলে কাঠ চোরাচালান রোধে আরও নজরদারি জোরদার করা হবে বলে জানানো হয়েছে।



