কাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: বন বিভাগের গুলির শব্দে চোরের পলায়ন।

0
ছবি: গাছ চোরদের নিকট হতে জব্দকৃত নৌকা ও  সরঞ্জাম

ঝুলন দত্ত | কাপ্তাই প্রতিনিধি

দিন দুপুরে রাঙামাটির  কাপ্তাইয়ের  সংরক্ষিত বন হতে গাছ চুরি  করতে এসে বন বিভাগের গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম ও নৌকা রেখে চোর দল পলায়ন করেছেন। এসময় চুরির সরঞ্জাম এবং একটি  নৌকা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা।

শনিবার (২০ ডিসেম্বর)  বেলা ১২টায় পার্বত্য চট্টগ্রাম  দক্ষিণ বন বিভাগের  কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।

তিনি আরোও জানান, কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিটে শনিবার দিন দুপুরে গাছ চুরি করতে আসে একদল চোরের দল। এসময় কাপ্তাই পুলিশ ক্যাম্পের মাধ্যমে কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গাছ চোরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। দূর হতে দেখতে পাই ৪ জন চোর গাছ কর্তন করছেন। এসময়  বন বিভাগের লোকজন এক রাউন্ড গুলি করলে চোরের দল গাছ, নৌকা, গাছ কাটার করাত সহ চুরির  সরঞ্জাম রেখে পালিয়ে যায়। পরে আমরা কর্তনকৃত গাছ, নৌকাসহ উদ্ধার করে অফিসে নিয়ে আসি। এ বিষয়ে বন মামলা করা হবে বলে জানান তিনি।

 

আগের পোস্টবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
পরের পোস্টপাহাড়ে মানবিকতার ছোঁয়া: বিলাইছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন