পাহাড়ে মানবিকতার ছোঁয়া: বিলাইছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ।

0

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও মানবিক সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বিলাইছড়ি জোনের অন্তর্গত তাংখুইতাং আর্মি ক্যাম্পের উদ্যোগে আইচোরি পাড়া এলাকায় অসহায় ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ক্যাম্প সংলগ্ন এলাকায় এক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আইচোরি পাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার অতি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সুবিধাভোগীদের মধ্যে ৩৯ জন পুরুষ, ৫১ জন মহিলা এবং ১৩ জন শিশুসহ সর্বমোট ১০৩ জন উপজাতি নারী-পুরুষ ও শিশুর মাঝে এই কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনের মাধ্যমে কঠোর নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে সবসময় পাশে দাঁড়িয়েছে। তীব্র শীতের এই মৌসুমে দুর্গম পাহাড়ের বাসিন্দাদের কষ্ট লাঘবে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। শীতবস্ত্র পেয়ে স্থানীয় এক বাসিন্দা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সেনাবাহিনী শুধু আমাদের নিরাপত্তাই দেয় না, বরং বিপদে-আপদে সবসময় বড় ভাইয়ের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।”

অনুষ্ঠানে উপস্থিত সেনাকর্মকর্তা জানান, “পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। দুর্গম এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আগের পোস্টকাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: বন বিভাগের গুলির শব্দে চোরের পলায়ন।
পরের পোস্টকাউখালীর পাহাড়ি পথে নিখোঁজ ফেরিওয়ালা: ইউপিডিএফ সংশ্লিষ্টতার আশঙ্কা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন