পানছড়ির দুর্গম গ্রামে শীতবস্ত্র বিতরণ করল দীঘিনালা জোনের সেনাবাহিনী।

0

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হারূবিল ও বুদ্ধুরাম পাড়ার অসচ্ছল জনগোষ্ঠীর মধ্যে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে দীঘিনালা জোনের আওতাধীন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারূক (পিএসসি)-এর দিকনির্দেশনায় পানছড়ি উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভি। এ সময় সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাহাড়ি অঞ্চলের শীতার্ত বৃদ্ধ, নারী ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে শতাধিক কম্বল বিতরণ করা হয়। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এসব এলাকার অনেক পরিবার শীতবস্ত্র সংগ্রহে দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পর্কে ক্যাপ্টেন হাসনাইন আলভি বলেন, দুর্গম পাহাড়ি জনপদের মানুষের শীতকালীন কষ্ট লাঘবের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং শীত মৌসুমে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, শীতের সময়ে প্রয়োজনীয় কম্বল না থাকায় তারা নানা ভোগান্তির মুখে পড়েন। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র পাওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন।

পাহাড়ি অঞ্চলের জনজীবনে শীতকালীন দুর্ভোগ কমাতে সেনাবাহিনীর এই সহায়তামূলক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

আগের পোস্টরাঙামাটি জেলা পরিষদের নিয়োগে ৩০ জনের মধ্যে ১ জন বাঙালি: সংখ্যাগত উপহাস নয় কী?
পরের পোস্টসেনাবাহিনীর উদ্যোগে রিসোর্ট স্থাপনের মাধ্যমে বম সম্প্রদায়ের নতুন কর্মসংস্থান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন