ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন জেলা পরিষদের সদস্য হাবীব আজমের

0

রাঙ্গামাটি সরকারি কলেজের নিচের মাঠে ওয়ান ডে নাইট উন্মুক্ত শর্ট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এই টুর্ণামেন্টে মোট ২২টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় প্রথমেই অংশ গ্রহণ করে কাটাছড়ি পহর ক্লাব ও গিয়াস উদ্দিন স্মৃতি ক্লাব।

টুর্ণামেন্ট উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি ইদ্রিস হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সুমন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সহসভাপতি শহিদুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।
খেলা শুরুর আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবীব আজম বলেন,
“খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের টুর্ণামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই।”
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো টুর্ণামেন্ট জুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
উল্লেখ্য, টুর্ণামেন্টটির সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।

আগের পোস্টইউপিডিএফ দ্বারা পর্যটকদের হেনস্থার প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ।
পরের পোস্টপাহাড়ি মেয়েদের ছবি সয়লাব সোশ্যাল মিডিয়ায়: সামাজিকভাবে হেয়-প্রতিপন্নের শিকার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন