বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস।

0

রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

সোমবার ৫ ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় বিলাইছড়ি জোনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের ডরমেটরি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি অজ্ঞাতনামা বাসার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৬৭ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ পরবর্তীতে বিলাইছড়ি জোন সদরে নিয়ে আসা হয়। মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে জোন সদরের ট্রেনিং শেডের পাশে মাটিতে গর্ত করে এবং অগ্নিসংযোগের মাধ্যমে এই অবৈধ মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়।

পার্বত্য অঞ্চলে মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

আগের পোস্টহাড় কাঁপানো শীতে গভীর রাতে শীতার্ত মানুষের পাশে হাবীব আজম।
পরের পোস্টরির্জাভ বাজারে কাফেলায়ে দারুস সালামের পুরস্কার বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন