রির্জাভ বাজারে কাফেলায়ে দারুস সালামের পুরস্কার বিতরণ।

0

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার সংলগ্ন ১নং পাথরঘাটা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
এসময় তিনি বলেন, “মিলাদুন্নবী (সা:) শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতার শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, হিংসা ও অবিচার দূর হবে। নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ হোসেন, আগামী সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ শাহরিয়ার আদনান ফাহিম, কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ নুরুল কবির সুমন এবং বিশিষ্ট সমাজসেবক ও কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ ইমতিয়াজ সিদ্দিক আসাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ ওয়ালীউল্লাহ ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক ও কাফেলায়ে দারুস সালামের উপদেষ্টা মোঃ নুরুল আল-আমিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে এমন আয়োজন সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আগের পোস্টবিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস।
পরের পোস্টপাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করলেন জেলা পরিষদের সদস্য হাবীব আজম

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন